ফার্মেসী সার্টিফিকেট কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নীলফামারী প্রতিনিধি :ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি, নীলফামারী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

ফার্মেসী সার্টিফিকেট কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। এতে উপস্থিত ছিলেন বিসিডিএস নীলফামারীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সিনিয়র সহসভাপতি মো. সহিদুল ইসলাম, সহসভাপতি মো. তোবারক আলী ও মো. সফিউল আলমসহ জেলা শাখা এবং বিভিন্ন উপজেলা উপশাখার নেতারা। এ সময় শহরের সাধারণ ওষুধ ব্যবসায়ীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Share This Article
Leave a Comment