জেলা প্রতিনিধি,নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিশাল (২০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরেকজন গুরুতর আহত হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জলঢাকার ডালিয়া সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল জলঢাকা উপজেলার ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশাল ও শাহিনুর ইসলাম অটোভ্যান যোগে জলঢাকা থেকে ডালিয়া সড়কের দিকে যাচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বিশালের মৃত্যু হয় এবং যাত্রী শাহিনুর ইসলাম গুরুতর আহত হয়।
এবিষয়ে জালঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

