ভূল্লী উপজেলায় বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভায় হাজারো মানুষের জনসমুদ্র সৃষ্টি হয়েছে

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।সোমবার (২৬ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও প্রচারণা চালান দল দুটির নেতাকর্মীরা।

ভূল্লী উপজেলায় বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভায় হাজারো মানুষের জনসমুদ্র সৃষ্টি হয়েছে
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ভুল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ভুল্লী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা উপস্থিত হন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোয়াজ্জেম আলাল হোসেন বলেন, স্বাধীনতার পর জাসদের লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করত। বর্তমানে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি—তাঁরা কেউই জামায়াতের লোক নন, তাঁরা জাসদ থেকে এসেছেন।

উপনির্বাচনকে কেন্দ্র করে শেষ দিনের প্রচারণায় বিভিন্ন বক্তব্য ও কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা ও তাঁদের সমর্থকেরা। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share This Article
Leave a Comment