দিনাজপুরে আসছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজিত এ মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। দেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর কুরআনের তাফসির শুনতে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

মাহফিলের স্থান: ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান, দিনাজপুর।

তারিখ: ২৩ জানুয়ারি ২০২৭, শনিবার।

আয়োজকদের পক্ষ থেকে মাহফিলের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে।

Share This Article
Leave a Comment