মারকাজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মারকাজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের গোবিন্দনগর কাউন্সিলর মার্কেট এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুন নূর আল ইসলামী’র পরিচালক মাওলানা আসাদুজ্জামান। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

মা সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি তাদের মানসিক ও নৈতিক বিকাশের প্রতিও অভিভাবকদের গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Share This Article
Leave a Comment