শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি :হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে শতাধিক স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। অভিযানে ১০০টিরও বেশি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে জব্দ করা স্বর্ণের পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণের চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Share This Article
Leave a Comment