ঠাকুরগাঁওয়ে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও  প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. জিলানী মিয়া (৩০) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের খোচাবাড়ী বাজারসংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় দিনাজপুর থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসের যাত্রী জিলানী মিয়ার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয় ।

 

ঠাকুরগাঁওয়ে বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

গ্রেপ্তার জিলানী মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। ১০ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Share This Article
Leave a Comment