ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি—ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন স্তরের শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম ফেরদৌস, মোফাজ্জল হোসেন ও শাহীন আক্তার। এ সময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার শিক্ষক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞাননির্ভর, মানবিক ও উন্নত সমাজ গড়তে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

বক্তারা আরও বলেন, শুধু শিক্ষার মান উন্নয়নই যথেষ্ট নয়; শিক্ষকদের পেশাগত মর্যাদা, সামাজিক অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শিক্ষকদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও কার্যকরভাবে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারবেন।

Share This Article
Leave a Comment