বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত একটি স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এসআরবির সদস্যরা এসব ককটেল উদ্ধার করেন।

এর আগে রোববার সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে ক্রাইম সিন হিসেবে সংরক্ষণ করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবি খুলনা-৬-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে।

ককটেলগুলো সেখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Share This Article
Leave a Comment