গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। আজ রোববার (৩০ আগস্ট) শহরের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করা হয়। পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি সংহতি জানানো হয়। এ সময় গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, নিখোঁজের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রতি বছর ৩০ আগস্ট বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত হয়। জোরপূর্বক গুমের বিষয়ে জনসচেতনতা তৈরি এবং গুমের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের অধিকার নিশ্চিত করার দাবিকে জোরালো করাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

কর্মসূচিতে অধিকার-এর ঠাকুরগাঁওয়ের সংগঠক বলেন, ‘গুমের মতো জঘন্য মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে যথাযথ আইন প্রণয়ন ও কার্যকর করা প্রয়োজন। এ বিষয়ে মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে এবং আগের সরকারের সময়ে যেসব সুপারিশ গ্রহণ করা হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন করা হোক।’

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাঁদের পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

Share This Article
Leave a Comment