ভূল্লীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পুকুরের পানিতে ডুবে বিশ্বজিৎ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের কদম রসুল হাট স্কুলের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কদম রসুল হাট স্কুলের পূর্ব পাশে একটি পুকুরে পড়ে যায় জীবন শর্মার ছেলে বিশ্বজিৎ। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ সংশ্লিষ্টদের অবগত করেছেন।

Share This Article
Leave a Comment