বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের এক দিন আগে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সুমিত দক্ষিণ সালন্দর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমিতের বিয়ে ঠিক হয়েছিল। গতকাল বুধবার (২১ অক্টোবর) বিয়ে সংক্রান্ত এফিডেভিট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) তাঁর স্ত্রীকে বাড়িতে আনার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ, আজই স্ত্রীকে বাড়িতে আনার বিষয়ে পরিবারের সম্মতি না পাওয়াকে কেন্দ্র করে সুমিতের সঙ্গে পরিবারের বিরোধ তৈরি হয়। এর জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুমিতকে দেখা যায়।

তবে বিয়ের বিষয়টি কিংবা পারিবারিক বিরোধের সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরিবারের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Share This Article
Leave a Comment