নিজস্ব প্রতিবেদক:আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এই নিয়ম কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১৯ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের কাউন্সিল সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন বয়সসীমা কার্যকরের তারিখ ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নতুন বয়সসীমা অনুসরণ করতে হবে।

