মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামীকাল মঙ্গলবার শপথ নেবেন। তাঁদের মধ্যে মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, এলিজা জামান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত এলিজা জামান শপথ নেবেন।

শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। অন্যদিকে, মিরপুরের রাড্ডা হাসপাতালকাণ্ডে আলোচনায় আসা ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। পরে ওই আসনে এলিজা জামান নির্বাচিত হন।

Share This Article
Leave a Comment