ঠাকুরগাঁও সীমান্তে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপসহ আটক ৫০ বোতল

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ভারতীয় ২৫ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে জেলার জামুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল হাবিলদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামুন বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Share This Article
Leave a Comment