ডোমারে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর ডোমারে ইজিবাইকের ধাক্কায় ছামিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) সকালে ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি হুজুরপাড়ার আন্ধারু মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছামিনা বেগম পৌর শহরের পূর্ব চিকনমাটি হুজুরপাড়ার মৃত. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে পাকা সড়কে বের হলে আন্ধারু মোড় থেকে নীলফামারীগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article
Leave a Comment