২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২০৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা। এ ছাড়া ১২ দশমিক ৫ কেজির দাম ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজির ৩ হাজার ৯০ টাকা এবং ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২২ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজির ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। তবে চূড়ান্ত সিদ্ধান্তে এই সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।

Share This Article
Leave a Comment