ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম শাহের দুই ছেলে রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ। অভিযানে তাঁদের কাছ থেকে ১৯টি টাপেন্টাডল ও ৬৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

