পীরগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই সাবেক ও বর্তমান নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রিগান আলী (৩৫) এবং ৮ নম্বর দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা (৩৯)। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ থানা-পুলিশ তাঁদের আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রিগান আলী পীরগঞ্জ উপজেলার জগথা এমপি পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আলাউদ্দীন এবং মায়ের নাম হাজেরা খাতুন। তিনি পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

অন্যদিকে, জুয়েল রানা পীরগঞ্জ উপজেলার নানোহার গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আবুল কাশেম এবং মায়ের নাম জোসনা বেগম। তিনি ৮ নম্বর দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক রিগান আলীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁদের আটকের কারণ ও এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share This Article
Leave a Comment