আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়েছে দেশটির মুদ্রা শেকেল।
বুধবার (২৮ অক্টোবর) তেল আবিব স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় প্রধান সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বেঞ্চমার্ক সূচক ‘টিএ-১২৫’ কমেছে ১ দশমিক ৭ শতাংশ।
এ ছাড়া শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত ‘টিএ-৩৫’ সূচক কমেছে ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, ‘টিএ-৯০’ সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত ‘টিএ-ইনস্যুরেন্স’ সূচক কমেছে ৪ দশমিক ১ শতাংশ।
শেয়ারবাজারের পাশাপাশি মুদ্রাবাজারেও নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে শেকেলের মান প্রায় ১ শতাংশ কমেছে। এতে প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ০৮৪৩ শেকেল।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন সরকার কীভাবে গঠিত হবে এবং ভবিষ্যতে কী ধরনের অর্থনৈতিক নীতি গ্রহণ করা হবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে।
মিজরাহি তেফাহোত ব্যাংকের প্রধান বাজার অর্থনীতিবিদ রোনেন মেনাহেম টাইমস অব ইসরায়েলকে জানান, নির্বাচনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকায় বিনিয়োগকারীরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। পরবর্তী সরকারের কাঠামো সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা এমন একটি স্থিতিশীল জোট সরকার দেখতে চান, যারা কার্যকর আর্থিক নীতি গ্রহণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বাজেট প্রণয়নে সক্ষম হবে।
বিশেষজ্ঞদের মতে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে দেশটির আর্থিক বাজারে এর প্রভাব অব্যাহত থাকতে পারে। তবে পরিস্থিতি কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং নতুন সরকারের অর্থনৈতিক নীতির ওপর।
ইসরায়েলে নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়েছে দেশটির মুদ্রা শেকেল।