ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং কনস্টেবল ও নায়েক থেকে এটিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও মৌখিক পরীক্ষা গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও; জুয়েল রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঠাকুরগাঁও; শাওন কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল), দিনাজপুর; আরআই, পুলিশ লাইন্স, ঠাকুরগাঁওসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী ঠাকুরগাঁও জেলা পুলিশের পরীক্ষার্থীরা।
পরীক্ষায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শৃঙ্খলা ও সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা মূল্যায়নের মাধ্যমে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়।

