প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের সামনে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেলের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অবস্থান করা হোটেলের সামনে গত দুই দিন ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সরকারের পক্ষে মিছিল ও স্লোগান দিয়ে আসছিলেন।

বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো হোটেলের বিপরীত পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান ও মিছিল করলে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে কিছু সময়ের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।

Share This Article
Leave a Comment