তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :আগামী তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে সরকার কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবনের সক্ষমতাও তৈরি করতে হবে। প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল বরাদ্দ রেখেছে।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে বিশ্ব পরিচালনায় বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

এ সময় নতুন প্রজন্মকে আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Share This Article
Leave a Comment