কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপত্তার স্বার্থে অনেক পর্যটক দ্রুত কক্ষ থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। একইভাবে আশপাশের বসতবাড়ির বাসিন্দারাও ঘর ছেড়ে বাইরে চলে আসেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কর্মীরা সেখানে পৌঁছানোর প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সৈকতপাড়ার বাসিন্দা ওমর ফারুক জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের হোটেল ও রিসোর্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে বাইরে চলে আসেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল, রিসোর্ট ও আবাসিক বসতি রয়েছে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Share This Article
Leave a Comment