বালিয়াডাঙ্গীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিপ্লব রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে বালিয়াডাঙ্গী থানায় রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লব রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. বিপ্লব রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট এলাকার চৌধুরীপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Share This Article
Leave a Comment