আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনা ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত বেড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এর আগের দিন এই মানের সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

রুপার দামও বেড়েছে

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৫৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ৩ হাজার ২০৮ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনা ও রুপার এ নতুন দাম কার্যকর হয়েছে।

সোনার নতুন দাম একনজরে

সোনার মান | প্রতি ভরির দাম |
২২ ক্যারেট | ২,৩৪,৬২১ টাকা |
২১ ক্যারেট | ২,২৪,০৬৫ টাকা |
১৮ ক্যারেট | ১,৯২,৩৯৮ টাকা |
সনাতন পদ্ধতি | ১,৫৭,১৭২ টাকা |

রুপার নতুন দাম একনজরে

রুপার মান | প্রতি ভরির দাম |

২২ ক্যারেট  | ৫,১৩২ টাকা |

২১ ক্যারেট | ৪,৯৫৭ টাকা |
১৮ ক্যারেট  | ৪,২৫৭ টাকা |
সনাতন পদ্ধতি  | ৩,২০৮ টাকা |

Share This Article
Leave a Comment