ঢাকা থেকে কোন জেলায় কত বাসভাড়া, প্রকাশ নতুন তালিকা

নিজস্ব প্রতিবেদক
4 Min Read
ছবি:সংগৃহীত

 

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংশোধিত তালিকায় প্রতি কিলোমিটারের ভাড়ার পাশাপাশি বিভিন্ন সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের নির্ধারিত টোলও যুক্ত করা হয়েছে।

বিআরটিএর নতুন হিসাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়ার তালিকায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য আলাদা হিসাব করা হয়েছে। কোনো রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওয়ে ব্যবহার হলে সংশ্লিষ্ট টোলও যাত্রীভাড়ার সঙ্গে যোগ করা হয়েছে।
গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ থেকে যেসব রুটে নতুন ভাড়া
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে নতুন ভাড়ার মধ্যে রয়েছে—
বরিশাল: দূরত্ব ১৭১ কিলোমিটার। ৫১ আসনের বাসে ভাড়া ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা।
পটুয়াখালী: ২১০ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা।

বরগুনা: ২৫৩ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা।
সিলেট: ২৫৭ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা।
কুয়াকাটা: ২৮০ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা।
জকিগঞ্জ: ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা।
মহাখালী থেকে নতুন ভাড়া
মহাখালী বাস টার্মিনাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে—
সিলেট: ২৪৫ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৬৩ টাকা।
রংপুর: ২৯৭ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৪৫ টাকা।

নীলফামারী: ৩৫৭ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১২৮ টাকা।
কক্সবাজার: ৩৯৬ কিলোমিটার। ৫১ আসনের বাসে ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৩৩ টাকা।
পঞ্চগড়: ৪৩৮ কিলোমিটার। ৫১ আসনের বাসে ১ হাজার ৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৭৬ টাকা।
গাবতলী থেকে বিভিন্ন রুটে ভাড়া
গাবতলী বাস টার্মিনাল থেকে যশোর, খুলনা, বেনাপোল, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে।
এসব রুটে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট রুটে সেতু, ফেরি বা অন্যান্য স্থাপনার টোল থাকলে তা মূল ভাড়ার সঙ্গে যোগ হবে।

দূরত্বে ভুল থাকলে সংশোধনের সুযোগ
বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা তৈরির ক্ষেত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের দেওয়া সড়কপথের দূরত্ব বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের অনুমোদিত টোলও হিসাবের মধ্যে রাখা হয়েছে।

কোনো রুটের দূরত্ব বা ভাড়া নির্ধারণে অসঙ্গতি পাওয়া গেলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তা যাচাই করে সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ।
নতুন তালিকায় ঢাকা থেকে মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল হয়ে দেশের বিভিন্ন জেলার গন্তব্যের ভাড়া দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা থেকে জেলা এবং বিভাগ থেকে বিভাগের বিভিন্ন রুটের সংশোধিত ভাড়াও তালিকায় অন্তর্ভুক্ত করা

 

হয়েছে।

 

 


 

Share This Article
Leave a Comment