মীর শাহ আলমের বক্তব্য নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
নাসিরুদ্দিন পাটওয়ারীর ফেসবুক পোস্ট | ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক  মীর শাহ আলমের বক্তব্যের ভাষা ও ভঙ্গি নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মীর শাহ আলমের বক্তব্যকে ‘অশালীন ও অশোভন’ বলে মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘মীর শাহ আলমের বক্তব্যের ভাষা ও ভঙ্গি অত্যন্ত অশালীন ও অশোভন। হাসিনা রাশেদের বক্তব্যের চেয়েও তা বেশি কদর্য মনে হয়েছে। বিএনপিতে কি এমন কেউ নেই, যিনি তাঁকে একটু সভ্য ও মার্জিত রাজনৈতিক ভাষায় কথা বলা শেখাতে পারেন?’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক বক্তব্যে ভাষা ও ভঙ্গির ক্ষেত্রে শালীনতা বজায় রাখা প্রয়োজন।

Share This Article
Leave a Comment