দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ, রাজধানীতে অটো চলাচল কম

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: এদিকে অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল অনেকটা বন্ধ রয়েছে। রামপুরা, রাজধানী, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটো রিকশা কম দেখা যাচ্ছে।

অবরোধে অংশ নেওয়া অটো চালক মিল্লাদা মিয়া বলেন, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

আরেক অটো চালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ অটো চালকদের হয়রানি করে এবং অটো রিকশা ডাম্পিং করে। অটো রিকশা আটক করলে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা।

অটো চালকরা বলেন, যেসব সড়কে অটো রিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে অটো চলতে দিতে হবে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে অটো রিকশা চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে অটো চালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা চলাচল কমে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে চালকরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটো চালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

Share This Article
Leave a Comment