পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুজ্জামানের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় লাশ হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার রাতে পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান আহত হন। পরে তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা দেখা দিলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন।

পতাকা বৈঠকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসাদুজ্জামানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share This Article
Leave a Comment