ইউপি নির্বাচন: প্রথম ধাপে ১০২৬টিতে ভোট

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় কোন ধাপে কতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত তুলে ধরেন।

 

Share This Article
Leave a Comment