ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তা।
সমাবেশে তিনি বলেন, “গণতন্ত্রকে রক্ষা করার জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজপথে থাকবে এবং বুকের রক্ত দিয়ে হলেও গণতন্ত্রকে ধরে রাখবে, ইনশাআল্লাহ।”
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত যৌথ বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

