বাণিজ্য প্রতিবেদক: বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানায় বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে ফার্নেস অয়েলের প্রতি লিটারের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন দাম কার্যকর হলে আগের দামের তুলনায় প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বেশি গুনতে হবে ভোক্তাদের।

