ঠাকুরগাঁও প্রতিনিধি:দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। একপর্যায়ে দুবাইয়ের আদালতে বিয়ে। সেই ভালোবাসার টানেই ভারতের কেরালা থেকে স্বামীর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী।
তাঁর স্বামী মাসুদ রানা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। ভিনদেশি তরুণীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে একনজর দেখতে প্রতিদিন রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।
শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাই যান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কাজ নিতে আসেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। সেখানেই দুজনের পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
মাসুদ রানা বলেন, ভালোবাসার সম্পর্ক থেকে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। পরে দুবাইয়ের আদালতে বিয়ে করেন। বিয়ের পর দুবাইয়ে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে একসঙ্গে সংসার করছেন তাঁরা। সম্প্রতি তিনি দেশে ফেরেন। এরপর ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে তা ভালোবাসায় রূপ নেয়। দুজনের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁর পরিবারের সদস্যরাও এ সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছেন। স্বামীর পরিবারের সদস্যদের কাছ থেকেও ভালোবাসা ও আন্তরিকতা পাচ্ছেন তিনি।
অশ্বিনী বলেন, রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুশি। দুবাই থেকে প্রথমে ভারতে যান। পরে সেখান থেকে বাংলাদেশে স্বামীর বাড়িতে আসেন। শ্বশুরবাড়ির সবাইকে ভালো মানুষ বলেও উল্লেখ করেন তিনি।
মাসুদ রানার মা বলেন, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে ভারতের ওই তরুণীর পরিচয় ও প্রেম হয়। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সবাই তাঁদের সম্পর্ক মেনে নিয়েছেন। অশ্বিনীকে পুত্রবধূ হিসেবে নয়, পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তাঁরা।
রানার মায়ের দাবি, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে ছেলে ও পুত্রবধূ দুজনই বাড়িতে রয়েছেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি
দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। একপর্যায়ে দুবাইয়ের আদালতে বিয়ে। সেই ভালোবাসার টানেই ভারতের কেরালা থেকে স্বামীর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী।