ঠাকুরগাঁওয়ে ১৫০ টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া দক্ষিণ গ্রামে অভিযান চালিয়ে ১৫০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ বেলাল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সিংগিয়া দক্ষিণ গ্রামে বেলাল হোসেনের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ ও বসতঘর তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনের ভেতর থেকে কমলা রঙের Tapal-100 নামের টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো ১৫টি পাতায় ছিল। প্রতিটি পাতায় ১০টি করে মোট ১৫০টি ট্যাবলেট পাওয়া যায়। ডিজিটাল স্কেলে এসব ট্যাবলেটের মোট ওজন ৬২ গ্রাম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার বেলাল হোসেন সিংগিয়া দক্ষিণ গ্রামের হাছান আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. শাকিলার রহমান বাদী হয়ে বেলাল হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

Share This Article
Leave a Comment