ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখা।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে এই হেল্প ডেস্কের আয়োজন করা হয়। পরীক্ষাকেন্দ্রে আসা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
Leave a Comment
Leave a Comment

