নীলফামারীতে ট্রাক ও চার্জারভ্যান মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর জলঢাকায় ট্রাক চার্জারভ্যানে মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। রোববার (৮ নভেম্বর) দুপুরে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নলিত চন্দ্র রায় খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে জলঢাকার নবাবগঞ্জ বাজার থেকে কয়েকজন যাত্রী চার্জার ভ্যান যোগে শহরের দিকে আসছিলেন। এসময়ে শহর থেকে ডিমলাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

এবিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন

Share This Article
Leave a Comment